৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ঘূর্ণিঝড় মোখা : ৫ বোর্ডে রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১২, ২০২৩,
  • 427 Time View

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের ৩ বিভাগে আগামী রবিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিভাগগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম।

আজ শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আগামী রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে ছিল সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এদিন পদার্থ বিজ্ঞান-২ এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ