২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের কুমিরা মহাসড়কে ফেনসিডিলসহ একজন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 399 Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলাধীন মহাসড়কের টেরিয়াইল এলাকা থেকে মোটর সাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ দিদারুল ইসলাম (২৬)। তিনি ফেনী জেলার ফেনী সদর থানার ফাজিলপুর গ্রামের সাইদুজ্জামানের ছেলে। এ বিষয়ে শুক্রবার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের হয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলাধীন মহাসড়কের টেরিয়াইল এলাকায় একটি দ্রুতগামী নম্বর বিহীন মোটর সাইকেল দেখতে পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই বিপ্লব নাহা সেটির গতিরোধ করলে কথাবার্তা সন্দেহজনক মনে হয়।

এতে গাড়িটি তল্লাশী করলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫ পিস ফেনসিডিল পাওয়া যায়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ