৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 109 Time View

চট্টগ্রামে বোয়ালখালীর কালুরঘাট শিল্প এলাকায় টি কে গ্রুপের মালিকানাধীন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বোয়ালখালীতে টি.কে পেপার মিল নামের একটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টা থেকে পূর্ব কালুরঘাট টি কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করেন কারখানাটির দুই শতাধিক শ্রমিক।

এর আগে বুধবার (১২ জুন) শ্রমিক ছাঁটাই বন্ধ, ওভারটাইমে বৈষম্য এবং ১৫ জন শ্রমিককে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি দাওয়ার কথা বলায় ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।এ আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দেবেন না তারা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন জানান, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নেতাদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। বরখাস্তকৃত ১৫ জন ছাড়া বাকিদের যোগদানের কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। তবে এ ১৫ জন শ্রমিকের বিষয়ে দুই পক্ষই অনড় থাকায় সুরাহা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ