২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

চট্টগ্রামে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে সীতাকুণ্ডের সলিমপুরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১২, ২০২৩,
  • 530 Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে চট্টগ্রামের সবচেয়ে বড় কবরস্থান। ঢাকার আজিমপুর কবরস্থানের আদলে প্রায় ২ একর জায়গার উপর এটি গড়ে তোলা হবে শীঘ্রই। গতকাল শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের হযরত খাজা কালু শাহ(র.) মসজিদের জুমার নামাজ আদায়ের সময় বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান মুসল্লিদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আরো বলেন, চট্টগ্রামে কবরস্থানের স্বল্পতা রয়েছে। তাই আমরা ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের পাশে অব্যবহৃত থাকা সরকারের ২ একর খাস জমিতে উন্নয়ন কাজ করে ঢাকার আজিমপুর কবরস্থানের আদলে স্থানীয়দের জন্য উন্মুক্ত একটি কবরস্থান তৈরি করব।

তিনি বলেন, সীতাকুণ্ডকে নিয়ে সরকারের নানান পরিকল্পনা আছে। চট্টগ্রামের মধ্যে প্রথম স্মার্ট উপজেলা হবে সীতাকুণ্ড। এছাড়া এদিন দিন ঘূর্ণিঝড় মোখা বিষয়েও আলোচনা করেন। সবাইকে সচেতন করে তিনি বলেন, মোখা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড়ে পাহাড় ধসের ঝুঁকি থাকে। তাই পাহাড়ে বা পাদদেশে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। উপকূলীয় মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে।

মোখায় যেন বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য তিনি সকলকে নিয়ে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন ও মোখা মোকাবিলায় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্যে উপস্থিত সবার মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে চট্টগ্রামের সর্ববৃহৎ কবরস্থান ও এ উপজেলাটি প্রথম স্মার্ট উপজেলা করার ঘোষণা দেওয়ায় সবাই খুশি হন। আমরা আশা করি আসন্ন দুর্যোগে আমরা সবাই মিলে স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করে ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ