২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চলতি মাসেই উৎপাদনে যাবে পলাশ ইউরিয়া সার কারখানা- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,
  • 368 Time View

নিজস্ব প্রতিবেদক:

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশী কোম্পানীকে বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সার্বিক কাজ।

ইতোমধ্যেই ৯৫/৯৮ ভাগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি মাসেই পরীক্ষামুলক উৎপাদনে যাবে এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব এই সার কারখানাটি। গ্যাস সংকটের কথা বিবেচনায় যমুনা সার কারখানার বিকল্প বের করে এই কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাসসহ সার্বিক কার্যক্রম নিশ্চিত করা হয়েছে।

তিনি বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন ও কমিশনিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন।

ঘোড়াশাল পলাশ ইউরিয়ার ফার্টিলাইজার ফ্যক্টরির প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খানা দীলিপ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমসহ প্রকল্পের কর্মকর্তা, প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন ।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ইউরিয়া সারের চাহিদা মিটানোর পাশাপাশি সুলভ মুল্যে কৃষকদের কাছে সার পৌছে দিতে ২০১৮ সালে এই প্রকল্পের নির্মান কাজ শুরু করে শিল্পমন্ত্রনায়।

এতে বছরে ৯ লক্ষ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে । ইতোমধ্যেই নির্মাণ কাজের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার সবচেয়ে বড় পরিবেশ বান্ধব এই সার কারখানাটির উদ্বোধন করবেন বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ