৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চাঁদাবাজি ও নিয়োগ বানিজ্য হবে না- পরিকল্পনা মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 150 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি হবে না। আমি বলে দিতে চাই কেউ যেন চাঁদাবাজিতে না যাই। সে জন্য সকলের সহযোগীতা চাই। যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর শিক্ষাখাতে অনিয়ম দুর্নীতি নিয়োগ বানিজ্য হবে না। মেধার অগ্রধিকার পাবে। যার মেধা বেশি তাকেই চাকুরী দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা সভায় এমন মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, এলাকায় অবকাঠামো বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার জোর দিব। যে সকল রাস্তায় মাটি কাটা হয়নি সেগুলোতে কাজ করা হবে। গ্রামীণ সড়ক পাকাকরণে সকল পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়াও স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধিতে কাজ করা হবে।

মন্ত্রী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে স্বাস্থ্যসেবার মান বাড়ানো যায়। স্বাস্থ্যমন্ত্রীকে ইতিমধ্যে বলেছি স্বাস্থ্যসেবায় যে প্রকল্প গুলো নিয়েছেন সে ব্যাপারে আমি আমার মন্ত্রণালয় থেকে সহযোগীতা করার আশ্বাস দিয়েছি। দেশে বিদ্যুৎতের কোন ঘাটতি নাই। সুতরাং মিটারের জন্য কোন টাকা পয়সা দিতে হবে না।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন অবাধ ও সুষ্ট নিরপেক্ষ করেছে। নির্বাচনে সকল প্রার্থীকে সমান সুযোগ দিয়েছে। যারা রাজনীতি করবে না তাদের নিয়ে বাড়াবাড়ি করবেন না। নান্দাইলে ইতিমধ্যে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি।

উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

সভায় আরোও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মতিউর রহমান ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ খান পাঠান, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, নাজিম উদ্দিন লিটন, পরিকল্পনা মন্ত্রী মেয়ে আওয়ামীলীগ নেত্রী ওয়াহিদা হোসেন রুপা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ