২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪,
  • 104 Time View

সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবীদের মাঝে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তার আগে পৌরসভার নয়াগোলা হাট বাজার এলাকায় বিতরণ করা হয়।

এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা নাসিরুল ও সনি জানান, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেককে ১ লিটারের একটি পানির বোতল এবং ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

তারা আরও জানিয়েছেন, চলমান তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

অটো-চালক আব্দুল মতিন বলেন, এই তীব্র গরমে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এটি ভালো কাজ। পানি ও খাবার স্যালাইন দেওয়ার জন্য উপকার হচ্ছে। এরফান আলীর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাঁড়ালে ভালো হতো বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ