২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 133 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) দুপুর ২ টার দিকে নরেন্দ্রপুর এবং শাজাহানপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়ার মৃত ইমরান আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে দুলাল হোসেন (৩৬) ও শাজাহানপুর পূর্বপাড়ার একরামুল হকের ছেলে জুলফিকার আলী ভুট্টু (৪৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম-পিপিএম এর নির্দেশনায় ও ডিবি ওসি মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. মাহাফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ