২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৬| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

চাঁপাইনবাবগঞ্জে ৬৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 143 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃ ৬৩ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার বিকালে রহনপুর ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদরদপ্তরের গ্রাউন্ড ফিল্ডে আনুষ্ঠানিক ভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে রহনপুর ৫৯ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত রাজশাহী সেক্টর কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার আবুল কালাম শাহীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তাও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং রহনপুর ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে রহনপুর ৫৯ ব্যাটালিয়ন কর্তৃক আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য রহনপুর ৫৯ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬৩ কোটি টাকা।

তিনি আরো বলেন, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ফেন্সিডিল, গাঁজা, বিদেশী মদ, দেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন, ইয়াবা ,যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ