২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

চাকরি বহালের দাবিতে এমএইচভিদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩,
  • 469 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

সারাদেশের মতো নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৩৬৩ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োজিত আছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এতে চাকরি হারাবে এ পেশায় নিয়োজিত (এমএইচভি) মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারা।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে চাকরিতে বহাল ও স্থায়ী করণের দাবিতে মানববন্ধন করেন এমএইচভি সদস্যরা।

কেন্দ্রীয় এমএইচভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোমেন হাসান রানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধীতে উপজেলায় ৩৬৩ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োজিত আছেন। স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে টিকা, মাতৃসচেতনাসহ ১০ ধরনের সেবা দিয়েছি। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এতে বেকার হবে দেশের ২১ হাজার এমএইচভি সদস্য।

তিনি আরো বলেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ন্যূনতম একটি বেতন ঘোষণা করলে এমএইচভি সদস্যরা তাদের পরিবার নিয়ে চলতে পারবে। চাকরি হারালে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এমএইচভি সদস্যদের চাকরিতে বহাল এবং স্থায়ীকরণের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সভাপতি মো. উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ সদস্যরা।

পরে মানববন্ধন শেষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের কাছে প্রদান করেন এমএইচভি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ