২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:০৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৫, ২০২৩,
  • 396 Time View

Bনিজস্ব প্রতিবেদক :চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ সোমবার সকালে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

জানা গেছে, রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

আগামী ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেওয়া হবে। সাবেক ছাত্রনেতা এই বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় জনগণ।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।

বাহারী ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশপাশের এলাকা। আগামী বৃহস্পতিবার ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ