৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চুরির শার্ট গায়ে দিয়ে ধরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩,
  • 335 Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘গৃহস্থের বাড়ির তালা ভেঙে শাড়ি, গয়না, টিভিসহ প্রায় ৭ লাখ টাকার মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে কান্নায় ভেঙে পড়লেও কে এই কাজ করেছে বুঝতে পারছিলেন না ভুক্তভোগিরা।

এতে নিশ্চিন্ত হয়ে একদিন চুরি করা একটি নতুন শার্ট গায়ে দিয়ে পাড়ায় ঘুরতে নামে চোর। আর সেই শার্ট গায়ে দেখে চোরকে সনাক্ত করে ফেলেন ঐ বাড়ির গৃহিনী। শেষে পুলিশে খবর দিলে পুলিশ এসে চোরটিকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী আরো এক চোরকে ধরে ফেলে।

বৃহস্পতিবার দুপুরে দুই জনকেই আদালতে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর গ্রামে।

থানা ও ভুক্তভোগি সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৩৭) ঢাকা থেকে গার্মেন্টন্সের পন্য সংগ্রহ করে বিক্রি করতেন। গত ১ জুলাই শিরিনা আক্তারের মা অসুস্থ হলে তিনি মার চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।

সেখানে চিকিৎসা শেষে গত ২৩ জুলাই বাড়ি ফিরে তিনি দেখেন চোরেরা পেছনের দরজা ভেঙে ঘরে থাকা প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার, ৮টি নতুন শার্ট, একটি টেলিভিশনসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে। এতে তিনি হতাশ হয়ে পড়ে পুলিশে খবর দেন। কিন্তু কে বা কারা এ চুরি ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছিলেন না।

এদিকে চুরির পর এতদিনেও ধরা না পড়ায় অতি আত্মবিশ্বাসী এক চোর মোঃ শাহীন (১৯) গত বুধবার ঐ বাড়ি থেকে চুরি করা একটি নতুন শার্ট পরে পাড়ায় ঘুরতে বের হলে সেটি চোখে পড়ে শিরিনার। শার্টটি দেখে চিনতে পেরে সে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে চোর শাহীনকে গ্রেপ্তার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে জানায় তার সাথে চুরিতে অংশ নেয় রাকিব হাসান (১৯) নামক আরও একজন। এসময় তার কাছ থেকে চুরিকৃত শার্ট উদ্ধার করা হয়। পরে রাকিবকেও গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া তাদের কাছ থেকে চুরিকৃত টেলিভিশন এক ব্যক্তি ক্রয় করায় পুলিশ অভিযান চালিয়ে সে টিভিও উদ্ধার করা হয়।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, চুরির পর বাদী আসামিদের পরিচয় জানাতে পারেননি। তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। বুধবার তিনি দেখেন তার চুরি যাওয়া শার্ট শাহীন নামক একজন পরে ঘুরছে। এতে তাকে সন্দেহ করে আমাদের জানালে আমরা অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঐ যুবককে গ্রেপ্তার করি। এরপর তার কাছ থেকে জড়িত রাকিবের নাম জানতে পারলে তাকে গ্রেপ্তার করি।

তাদের কাছ থেকে চুরিকৃত কয়েকটি শার্ট, একটি এলইডি টিভি (বিক্রি করে দেয়া) উদ্ধার করি। এছাড়া স্বর্ণালংকারের বিষয়ে তারা কোন তথ্য এখনো দেয়নি। আমরা চেষ্টা করছি সেগুলোও উদ্ধার করতে। আসামিদের বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ