২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

চেক প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,
  • 316 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেনকে (৪৫) চেক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

গতকাল (২৩ আগস্ট) বিকেলে তাকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার সহকারী উপপরিদর্শক মো: সুমন মিয়া।

সহকারী উপপরিদর্শক মো: সুমন মিয়া জানান, গেলো বছর কামাল হোসেন নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার একটি চেক প্রতারণা মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ (১ম আদালত) চলতি বছরের ১৭ই সেপ্টেম্বর তাকে দোষী সাব্যস্ত করে এনআই এ্যাক্ট ১৩৮ (১) ধারার অপরাধে একবছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।

জানা যায়, ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন ইটভাটা ব্যাবসায়ী এবং কামাল হোসেন তাঁর ব্যাবসায়ী অংশীদার। কামাল হোসেন তাঁর ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেছিলেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া বলেন, ‘তাঁর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সাজা প্রাপ্তি সহ আদালতের গ্রেফতারী পরোয়ানার রায় ছিল। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ আসামিকে বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ পাহারায় প্রেরন করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ