২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ১১:১০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও সম্মাননা স্মারক প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৭, ২০২৩,
  • 340 Time View

মহিউদ্দিন রানা (নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জের ‘ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দুই বছর ধরে নানা সামাজিক কাজ করে যাচ্ছে জনতার ঈশ্বরগঞ্জ।

সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে আমের চারা বিতরণ এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে (৬জুন) মঙ্গলবার ঈশ্বরগঞ্জ মরাখলা সংলগ্ন হাইওয়ে রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা ফেরদৌস কোরাইশী টিটুর সভাপতিত্বে ও বারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প নেই।

এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন,এই মৌসুমে সবাই নিজেদের ফাঁকা জায়গায় গাছ রোপন করুন।

জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, ‘শিশু জন্মগ্রহণ করলেই ‘জনতার ঈশ্বরগঞ্জ’ একজন নবজাতক শিশুর জন্য দুটি করে গাছ রোপণ করবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান, আমজাদ হোসেন সোহেল, এডমিন ইশতিয়াক আহমেদ ইসহাক, মিজানুর রহমান। মডারেটর সুমন ফকির, মাসুদ আহমেদ, মো.মাসুম, মো.মাহবুব আলম, জুনাইদ হাসান, সাখাওয়াত হোসেন, আরিফুল হক আরিফ, আব্দুলাহ আল নোমান ও শরিফুল আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ