৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

জাপার এমপি থাকায় উন্নয়ন বঞ্চিত ঈশ্বরগঞ্জ : মোয়াজ্জেম হোসেন বাবুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩,
  • 380 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

‘শেখ হাসিনা সরকার মানেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা সরকার মানেই বাংলাদেশের প্রতিটি উপজেলা উন্নয়নের জয়জয়কার। কিন্তু দুঃখের বিষয় হলো- ঈশ্বরগঞ্জ আসনটিতে পরপর জাতীয় পার্টির (জাপা) এমপি থাকায় উপজেলাটি বর্তমান সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ঈশ্বরগঞ্জ আসনে যাঁর হাতেই নৌকা তুলে দেন- আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাঁকেই বিজয়ী করবেন।’

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আজ (৩১ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার পাটবাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম লিটন, সহ দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুবসহ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ