২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৪৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

জামালপুরে রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩,
  • 379 Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে দুরারোগ্যে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়।

এসময় ৫০ জন রোগীর পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, এই সরকারের আমলে অসহায় মানুষ যেসব সহায়তা পাচ্ছে বিগত কোনো সরকারের আমলে তা পায়নি। অসহায় মানুষদের অর্থসহায়তা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে বিজয়ী করতে হবে। তা হলেই আগামী দিনে আরো বেশি সহায়তা পাবেন।

জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ