৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৬| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১২, ২০২৩,
  • 426 Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সদরের ইটাইল কান্দাপাড়ায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ তুলে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

এ সময় তিনি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকসন্তপ্ত এসব পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফরিদ হোসেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জামালপুর সদরের রানাগাছা উত্তরপাড়া এলাকায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। নিহত ও আহত সবাই ইটাইল কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ