২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

টিএসআই পদে পদোন্নতি পেলেন আসাদুজ্জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩,
  • 172 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত মো: আসাদুজ্জামান সুমন এটিএসআই পদ থেকে টিএসআই পদে পদোন্নতি পেয়েছেন।

২৭ ডিসেম্বর বুধবার এডিশনাল ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো: আসাদুজ্জামান পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ পরীক্ষায় কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে ৫৪তম স্থান অধিকার করেন। এছাড়াও মো: আসাদুজ্জামান কর্মরত অবস্থায় ডিএমপিতে ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ।

পদোন্নতি প্রাপ্ত মো: আসাদুজ্জামানের মা মাজেদা বেগম জানান, আমার ছেলে সব সময় সততার সাথে কাজ করেছে। চাকরিরত অবস্থায় অনেক পরিশ্রম করে এই ফলাফল অর্জন করেছে। আমি সব সময় আমার ছেলের জন্য আল্লাহ কাছে দোয়া করেছি।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম জানান, আসাদুজ্জামানের পদোন্নতিতে আমরা ত্রিশালবাসী আনন্দিত ও গর্বিত। সে তার কর্মদক্ষতা দিয়ে আরো এগিয়ে যাবে বলে আশাবাদী।

সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জানিয়ে টিএসআই মো: আসাদুজ্জামান বলেন, বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি। সকল সিনিয়র অফিসার যাদের দিক নির্দেশনায় আমি সব সময় কাজের প্রতি অনুগত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পেরেছি। এছাড়া ত্রিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মো: আসাদুজ্জামান সুমনের পদোন্নতিতে ত্রিশাল প্রেস ইউনিটি, নজরুল একাডেমি ৯৭ ব্যাচ সহ বিভিন্ন মহল ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ