২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ট্রাক চাপায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫,
  • 81 Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরুভর্তি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী হৃদয় আলী (১৭) নামের ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে পৌর শহরের বড় ব্রিজের উপর ট্রাকের ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মকসেদুল ওরফে মোশাররফ এর প্রথম ছেলে। তিনি রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, এইদিন রাতে হৃদয় আলী বাইসাইকেলযোগে পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে বড় ব্রীজ পার হওয়ার সময় হরিপুর থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) পীরগঞ্জ যাওয়ার সময় ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হস্তান্তর করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে নিহত পরিবারের কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ