২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৯| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪,
  • 83 Time View

ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ ঠাকুরগাঁও জেলা শাখা।

২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এর আগে বৃষ্টিতে ভিজেই নামাজের পর থেকেই জড়ো হতে শুরু করে মুসল্লিরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়াস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক মুসল্লিরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান গান দেন।

মিছিল শেষে চৌড়াস্তা মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তারা ভারতে মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি এবং ভারতের উগ্রসাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নিতেশ রানার সমর্থন ও মুসলমানদের মসজিদে প্রবেশ করে হত্যার তীব্র নিন্দা জানান। সেইসাথে ভারত বয়কটের কঠোর হুঁশিয়ারি ও দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ