২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪,
  • 83 Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়ার সঙ্গে প্রতিবেশী রশিদ আইজুল ও মোখলেসদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যান তোতা ও তাঁর ভাতিজা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার বাবা ও চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমনখেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের ওপরে হামলা করে, এতে আমার বাবা নিহত হয়।’ হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, জমিসংক্রান্ত বিরোধে জেরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ