২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৪৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঠাকুরগাঁওয়ে শ্রম প্রতিমন্ত্রীর সভা বয়কট সাংবাদিকদের

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • Update Time : রবিবার, জুলাই ১৪, ২০২৪,
  • 116 Time View

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর শিশুশ্রম নিরসনবিষয়ক মতবিনিময় সভায় আসন না দেওয়া এবং ঢুকতে না দেওয়ার প্রতিবাদে কর্মসূচি বয়কট করেছেন স্থানীয় সংবাদিকরা।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে সভাকক্ষ ছেড়ে এসে ডিসি কার্যালয়ের নিচে ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় সাংবাদিকরা বলেন, আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি।

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, ‘ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সব সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। এরপরও তাদেরকে বসার কোনো জায়গাও রাখা হয়নি। এরই প্রতিবাদে আজ রবিবার আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি।’

সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ‘আজ রবিবার শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি। এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বলেন, ‘আজকে জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরও আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করি এবং সাংবাদিকদের জন্য কোনো ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি। এরই প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করেছি। জেলা প্রশাসক মহোদয় অবশ্যই এটার একটি সুষ্ঠু ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ