২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ১১:০৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঠাকুরগাঁওয়ে সাদ পন্থীদের শাস্তি ও‌ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪,
  • 69 Time View

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ বৃহস্পতিবার সকালে ১১ টায় ঠাকুরগাঁও জেলার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে শেষ হয়।‌ সেখানে তারা ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা।

টঙ্গীর ইজতেমায় তারা যে‌ সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ