
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বিষাক্ত সাপের কামড়ে জান্নাত ও আদিত্য নামে দুই শিশুর মৃত্যু হহয়েছে
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের বার বছর বয়সী মেয়ে জান্নাত প্রতিদিনের মত বাড়িতে ঘুমিয়ে ছিল।
হঠাৎ রাত ১২টার পর সাপ কাপড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। এ অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত।
সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়তো বলে জানিয়েছেন তার পরিবার।
অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেয়ার পর বেশ কয়েকবার বমি করে সে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। পরে পথেই মারা যায় আদিত্য।
আদিত্য সালান্দর ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।