২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪,
  • 98 Time View

সাম্প্রতিক সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিার্থীরা।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তাা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা।

সর্বধর্মীয় ঐক্যজোট ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন রিংকু রায়, টিংকু রায়, সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলবিদা হাবিব ঐশী, রিভার ভিউ বিএম কলেজের শিক্ষার্থী রাকিব, ভবেশ রায়, খুশি রায়, জিয়াদ হাসান, মোঃ রাকি, রাব্বি, পাপন ঠাকুর, হাসান, নেহা, তাপসী, সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির নেতা বাবু, তেল গ্যাস ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, রিকশা ইউনিয়নের নেতা আবু তাহের প্রমুখ।

বক্তারা বাংলাদেশ একটি অসাম্প্রতিক রাষ্ট্র কিন্তু কিছু দুষ্কৃতিকারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও অগ্নিসংযোগ করছে উল্লেখ করে, দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার জন্য সকল ধর্মের ছাত্র জনতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান।

এ সকল কাজকে রুখে দিতে সকল ধর্মের মানুষদের একত্রিত হয়ে সচেতন থাকার বিষয়টি তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ