২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ড. মুহাম্মদ ইউনূস-তারেক বৈঠকে অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে -রিজভী

এ.এইচ সবুজ, গাজীপুর:
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 92 Time View

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অনেকে এই বৈঠক মেনে নিতে পারছে না। রমজান মাসে প্রচারণা করা যায় না এই যুক্তি তুলে ধরা হচ্ছে। অথচ ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে তা হবে সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া ভালো থাকে, রমজান থাকে না, পরীক্ষা থাকে না।

তিনি আরো বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি, হজ, কোরবানির প্রস্তুতি সব মিলে তখন নির্বাচন আয়োজন কঠিন। অতীতেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ঐতিহ্য রয়েছে।

জামায়াতকে ইঙ্গিত করে রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছে, ৯১ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছে।

৫ আগস্টের পর আওয়ামীলীগকে ‘মাফ’ করে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। তাহলে তাদের রাজনীতির মানে কী? তাদের রাজনীতি ভুলে ভরা, আর বিএনপির রাজনীতি ইতিবাচক।

শেখ হাসিনার সমালোচনায় রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে যত অপপ্রচারই চালানো হোক, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, শেখ হাসিনার অন্যায়ের কাছে মাথানত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।

ভারতের ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত পায়ের পারা দিয়ে ঝগড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এভাবে চলতে থাকলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাকিল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

এ সময় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ