২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

তাড়াইলে আগুনে পুড়ে ছাই দুই বাড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 169 Time View

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের কারংকা পাছপাড়া গ্রামে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুর ১টার দিকে জাহেদ আলীর দুই ছেলে খোকন মিয়া ও বাবুল মিয়ার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খোকন মিয়া ঢাকায় রিকসা চালিয়ে জিবীকা নির্বাহ করে এবং বাবুল মিয়া ভূগর্ভস্থ বালু উত্তোলনে লেবারের কাজ করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। ঘটনার সময় দুই ভাইয়ের মধ্যে কেউ বাড়ীতে ছিলেন না।

খোকন মিয়ার স্ত্রী জানান, দুপুরে আমার শিশু বাচ্চা ঘরে ঘুমিয়ে ছিল। আমি এবং আমার জা প্রতিবেশির বাড়িতে গিয়েছিলাম।হঠাৎ দেখি আমাদের দুইটি ঘরে আগুন জ্বলছে। তাড়াহুরা করে আমার শিশু বাচ্চাকে ঘর থেকে বের করে আনি। আমাদের পড়নের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। ফ্রিজ, টিভিসহ নতুন তোলা ঘরটির সবকিছু আগুনে ছাই হয়ে গেছে।

ওই এলাকার জাতীয় পার্টির নেতা ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে এলাকাবাসী মিলে আগুন স্থানীয়ভাবে আগুন নেভানোর কাজ করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে একটু দেরিতে হলেও ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি আরও জানান, দুটি পরিবারের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

খবর পেয়ে তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে পোড়া দুইটি পরিবারের মাঝে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা নগদ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ