২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৯| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

তাড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 98 Time View

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ পলাতক বিল্লাল হোসেন (৩৫) নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর (সিকদার পাড়া) গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে বিল্লাল হোসেনের নামে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারা অনুযায়ী ২০১৮ সালে একটি মামলা হয়।

পরবর্তীতে মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত বিল্লাল হোসেনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশের এএসআই মোঃ রেজাউল করিম, এএসআই কায়সার হোসেন, এএসআই মোহাম্মদ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকা হইতে বুধবার (১২জুন) রাত সাড়ে ১০ টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে তাড়াইল থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ