২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

তারাকান্দায় সিএনজি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 171 Time View

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় গুরতর আহত সিএনজির ৩ জন যাত্রী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ (২০ জুন) শুক্রবার বিকাল ৫টায় ময়মনসিংহ -তারাকান্দার আঞ্চলিক সড়কের কোদালধর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানা সুত্রে জানা যায়, ময়মনসিংহগামী যাত্রীবাহি একটি সিএনজিকে ফুলপুরগামী অ্যাম্বুল্যান্স ধাক্কা দিলে ঘটনা স্থলেই এক অজ্ঞাত নারী( ৩৫) ও এক যুবক মারা যায়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, ময়মনসিংহ গামী সিএনজির নিহত দুজন যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায় নি। লাশ থানায় রয়েছে। পরিচয় শনাক্ত করার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ