২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৫| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

তারাকান্দায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

মোস্তফা খান, ফুলপুর (ময়মনসিংহ):
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 228 Time View

ভালোবেসে বিয়ে করেন কলেজে পড়ুয়া ছাত্র মাহমুদুল হাসান রিপন । তাদের এ বিয়ে মেনে নেয়নি পরিবার। ভালোলাগার প্রিয় মানুষটির সাথে সংসার গড়তে চলে যান ঢাকার গাজীপুরে টঙ্গী এলাকায়।

তাদের রয়েছে ৬ মাস বয়সী একটি ফুটফুটে ছেলে সন্তান। প্রিয় সন্তানের দুধ গরম করার সময় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে পরিবারের সবাই নিহত হন। ফলে শেষ হয়ে যায় জীবনের সাথে রিপনের স্বপ্ন। সব চুরমার হয়ে গেল। হায়রে জীবন।

গতকাল বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রী ২ জনের লাশ নিজ গ্রাম তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে দাফন করা হয়েছে। এর আগে গত রবিবার (৩ আগস্ট) তাদের ছয় মাস বয়সী শিশু আবু রায়হানের মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী উপজেলার মিরেরবাজার এলাকায় ভাড়া বাসায় নিয়ে পরিবার নিয়ে থাকতেন মাহমুদুল হাসান রিপন।

গত রবিবার (৩ আগস্ট) সকালে একমাত্র সন্তানকে দুধ খাওয়ানোর জন্য গরম করার সময় সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে যান রিপনের স্ত্রী । দিয়াশালাই দিয়ে আগুন জ্বালানোর সময় সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় এ দস্পতি সহ তাদের একমাত্র সন্তান আবু রায়হানকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তাদেরকে নিবিড় পরিচর্জা কেন্দ্র( আইসিইউ) নিয়ে ভর্তি করা হয়।

গত রবিবার সকালেই শিশু রায়হান মারা যায়। বুধবার মধ্যেরাতে শিশুটির মা হাফিজা আক্তার মারা যায়। বৃহস্পতিবার ভোর রাতে শিশুটির বাবা মাহমুদুল হাসান রিপন মারা যায়। অবশেষে নিবিড় পরিচর্জা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৩ জনের মৃত্যু ঘটে।

গতকাল নিজ গ্রামে তাদের মরদেহ পৌঁছলে হাজার হাজার লোকজন প্রিয় সন্তানদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।পরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এসময় উপস্থিত হয়ে তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় নিহত রিপনের পরিবার কে সান্ত্বনা দেন তিনি।

স্থানীয় স্বেচ্ছাসেবী মো. রহুল আমিন বলেন, প্রথমে শিশু রায়হান এর পর রিপন ও তার স্ত্রীর মৃত্যু হয়। রিপন ছিলেন অত্যান্ত মেধাবী। পড়ালেখার পাশাপাশি একটি বেসরকারী কম্পানিতে চাকুরি করতেন। গত রবিবারে শিশুর জন্য পাশের দোকান থেকে দুধ কিনে স্ত্রীকে বলেন তা গরম করে সন্তানকে খাওয়ানোর জন্য।

হঠাৎ আগুন ধরায় নেবাতে যান রিপন এ সময় তিনিও গুরতর আহত হন। তিনি বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ দাফন হল এ দস্পতির। রিপনের বাবা লিটন মিয়া ও মা ছেলের একই পরিবারে ৩ জনকে হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ