২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

তুই বড় সাংবাদিক হইছস আমাদের বিরুদ্ধে লিখিস বলেই হামলা, আটক এক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 132 Time View

তুই বড় সাংবাদিক হইছস মাদক নিয়া লেখালিখি করস তরে বাঁচতে দিমু না। এমন কথা বলেই হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল মাটিতে লুঠিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

বৃহস্পতিবার (১৩জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার স্থানীয় বানিজ্য বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত জহিরুল ইসলাম (৩০) আটক করেছে পুলিশ। সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল দৈনিক জনতা পত্রিকার নান্দাইল প্রতিনিধি প্রেসক্লাব নান্দাইলের সদস্য।

সাংবাদিক পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে স্থানীয় রসুলপুর বানিজ্য বাজারে কুরবানির গরু কিনতে যায়। কিছু বুঝে উঠার আগেই সেখানে থাকা রসুলপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র জহিরুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে মাথা আঘাত করে।

এসময় উদ্ধার সাংবাদিককে উদ্ধার করতে আসা স্থানীয় এক যুবক খররম মিয়াকে আহত করে। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জালাল উদ্দিন মন্ডল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

আহত সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল বলেন, কুরবানির গরু কিনতে স্থানীয় বাজারে যাই। সেখানে গেলে জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আমাকে বলে বড় সাংবাদিক হইছস মাদক নিয়া লেখালিখি করস তরে বাঁচতে দিমু না। এই বলে মাথায় আঘাত করে।

ঘটনার খবর পেয়ে নান্দাইলের কর্মব্যরত সাংবাদিক নেতৃত্ববৃন্দ আহত সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল কে দেখতে ভীড় জমায়। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে দ্রুত গ্রেফতারের দাবিও করেন ৷

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক জহিরুলকে থানায় আনা হয়েছে, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ