২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালের লেখক মাসুদ রানা পেলেন সাহিত্য সম্মাননা পদক

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩,
  • 328 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের লেখক এসএম মাসুদ রানা স্বপ্ন সাহিত্য চর্চার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে আয়োজিত এক জমকালো আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

এসময় ঔপন্যাসিক সুব্রত কুমার মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।

প্রধান আলোচক ছিলেন শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আশরাফুল আলম পপলু। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও ছড়াকার আসলাম সানী, মাহমুদুল হাসান নিজামী, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, কবি আতিক হেলাল, কবি বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ