২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০৮| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ত্রিশালে অগ্নিকান্ডে পুড়ল সাংবাদিকের বসতঘর

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৮, ২০২৩,
  • 290 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাংবাদিক আবু রাইহানদের দুইটি বসতঘর।

রোববার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এসময় উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের নওধার ভাংতি এলাকার ত্রিশাল প্রেস ইউনিটির সহসভাপতি আবু রাইহানদের দুইটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ মোট তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট একসাথে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সাংবাদিক আবু রাইহান বলেন, আমাদের দুইটি বসতঘরের সব পুড়ে ছাই হলেও আল্লাহর রহমতে আমার দুই ছোট বোন ও ভাগ্নেদের রক্ষা করেছেন। আমাদের প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ