২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ত্রিশালে অবৈধ দোকানের ফল ও সবজি এতিমদের মাঝে বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১০, ২০২৩,
  • 624 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে বসানো দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ কার্টুন ফল, ৫ কেজি শসা ও ১ কার্টন লেবু জব্দ করা হয়েছে। পরে সেগুলো চার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি মিষ্টির দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডে আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধভাবে দোকান পরিচালনা করায় এ ফল ও সবজি গুলো জব্দ করে পৌরশহর থেকে ১৫ কিলোমিটার দূরের বালিপাড়া ইউনিয়নের এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও হোটেলের চুলা পথচারী চলাচলের রাস্তায় রাখা ও হোটেলের ময়লা-আবর্জনা মহাসড়কে রাখার দায়ে বিসমিল্লাহ মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা ও রাজধানী মিষ্টি ঘর ও বিরিয়ানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভাসমান এসব ফলের দোকানগুলোর জন্য ওভারব্রিজ ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল। মহাসড়কে ডিভাইডার দেওয়ার পর ওভারব্রিজ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব অবৈধ দোকানের কারণে স্থানীয়দের মধ্যে অসন্তুষ্টি ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বিভিন্ন অনিয়মে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওভারব্রিজে ওঠানামার স্থানে অবৈধ ফলের দোকানে অভিযান পরিচালনাকালে এসব ফল ও সবজির কোন মালিক না পাওয়ায় সেগুলো জব্দ করে চার শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ