২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:০১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ত্রিশালে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৭, ২০২৪,
  • 360 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ত্রিশাল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে ৭৭ হাজার ৫০০ টাকার বৃত্তির চেক ও ২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার প্রাথমিক শাখার মোট ১০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক শাখার ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক শাখার ৩ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার ৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ