২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ত্রিশালে জাতীয় ভোটার দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 139 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।  দিবসটির আয়োজন করে ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস।

আজ শনিবার দুপুরে দিবস উপলক্ষে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফজলে রাব্বি ও ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জুবায়ের হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।

এসময় প্রধান অতিথি জুয়েল আহমেদ তার বক্তব্যে  বলেন, আমরা চাই আপনাদের হয়রানি মুক্ত ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হোক। যাতে করে পরবর্তীতে আপনাদের আর কখনো কোন কাজে যেনো হয়রানির শিকার হতে না হয়। বর্তমানে প্রয়োজনীয় অনেক কাজেই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। এতে ভুল থাকলে হয়রানির শিকার হতে হয়। এতে সময় ও অর্থ দু’ই অপচয় হয়।

তাই আপনারা যারা এখন ভোটার আইডি কার্ড করবেন তারা অবশ্যই আপনাদের নাম, পরিচয় সঠিকভাবে দিবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে মিলিয়ে নিবেন। এই ভোটার আইডি কার্ড সময়মতো করতে না পারলে জাতীয় অনেক কাজে আপনার অংশগ্রহণ অনিশ্চিত হবে। আপনাদের ভোটেই মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়। যাদের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অনেক সমস্যার সমাধান ও পরিকল্পনা বাস্তবায়ন হবে। তাই সবাইকে এবিষয়ে সচেতন হওয়া জুরুরি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ