২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩,
  • 129 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ত্রিশাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ (১২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের ‘প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন, ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ