২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:১৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 366 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুতিয়া নদীর পানিতে ডুবে শাম্মী আক্তার সোয়েবা নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার বৈলর বাঁশকড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিডস্টোর এলাকার অমিতের মেয়ে। সে তার নানার বাড়িতে মায়ের সাথে থাকতো। তার বাবা পেশায় একজন ড্রাইভার। বাবা অমিতের সাথে সম্পর্ক ভালো না থাকায় প্রায় তিনবছর যাবত তার মা পারভিন আক্তারের সাথেই থাকতো সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে শাম্মীকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির প্রায় দুই ঘন্টা পর বসত বাড়ি থেকে কয়েকশ গজ দূরে সুতিয়া নদীর পানিতে ভাসতে দেখেন তার মা।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ