২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে ৫০ লক্ষ টাকার মাছ নিধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪,
  • 82 Time View

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের একটি মৎস্য ফিশারিতে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে আমিরাবাড়ী  ইউনিয়নের গুজিয়াম নদীর পাড় গ্রামের সিপাহি বাড়ীর মৃত মফিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের বিসমিল্লাহ নামক ফিশারিতে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ৫০ টন পাংগাস মাছ মরে ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

জানা যায়, রফিকুল ইসলাম প্রায় ৪ একর জায়গার ওপর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন। এতে তার প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়েছে। তাদের ধারণা তিন চার মাসের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত।

ফিশারির নাইট গার্ড সামিউল বলেন, আমি লাইট মেরে দেখতে পাই ছয় সাত জন লোক পুকুরটিতে অবস্থান করছিল। তখন দূবৃত্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিলে আমি দৌড়ে পালিয়ে ফিশারী মালিককে বিষয়টি অবগত করি।

স্থানীয় জসীমউদ্দীন  বলেন, সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে।

একই এলাকার  আবু বক্কর ও আরিফ মিয়া বলেন, সন্ত্রাসীরা পূর্বেও এই ফিশারিতে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করে। বর্তমানে ৭০/৮০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এই লোকটি এখন ধ্বংস হওয়ার পথে।

ফিশারির মালিক রফিকুল ইসলাম জানান, সকালে পুকুরের পাড়ে বিষের বোতল ও বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের সাথে  তাদের পারিবারিক ঝগড়া ও মামলা ছিল। কোর্ট থেকে জামিন পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

রফিকুল ইসলামের ছেলে নাঈম মিয়া বলেন, একদল মুখচেনা সন্ত্রাসীরা গতকাল রাত সাড়ে তিনটার দিকে আমাকে জিম্মি করে মুখ চেনা সন্ত্রাসীরা দেশীয়  অস্ত্র দিয়ে  ভয়-ভীতি প্রদর্শন করে  মৎস্য ফিশারিতে বিষ প্রয়োগ করে।

এর আগেও তারা আমাদের ফিশারিতে বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এ ব্যাপারে ফিশারির মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ