৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 43 Time View

ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নওধার লেকেরপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী প্রদক্ষিণ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। মিছিলে বিপুল সংখ্যক নারীও অংশ নেন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— “মনোনয়ন পরিবর্তন চাই”, “ত্যাগীদের সম্মান চাই”, “জনগণের প্রার্থী চাই” ইত্যাদি।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, “বিগত ১৭ বছরে ত্রিশালের আন্দোলন–সংগ্রামে আলহাজ্ব জয়নাল আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে।

সবাই আশা করেছিলেন তিনি মনোনয়ন পাবেন। কিন্তু তা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই চূড়ান্ত তালিকার আগে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি।”

বিক্ষোভে অংশ নেওয়া ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন,“যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার সঙ্গে স্থানীয় জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই মনোনয়ন মানি না। ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ