৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৬| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ত্রিশালে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩,
  • 238 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে ত্রিশাল উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।

মতবিনিময় কালে প্রধান অতিথি বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ