২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:০২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে শতাধিক শীতার্ত পেল আবুল বাশার ফাউন্ডেশনের কম্বল

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪,
  • 233 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে শতাধিক শীতার্ত পেল আবুল বাশার ফাউন্ডেশনের কম্বল। বুধবার বিকালে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আউলটিয়া গ্রামের দরিদ্র, অসহায় এসকল মানুষের হাতে কম্বল গুলো তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন।

দলিল লেখক আব্দুল্লাহ আল মামুন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল খালেক বিল্লাল, মোঃ হেলাল উদ্দিন শেখ, শেখ মোঃ সোহাগ, ত্রিশাল প্রেস ইউনিটির সহ-সভাপতি আবু রাইহান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম প্রমূখ।

ফাউন্ডেশনের পরিচালক আব্দুল খালেক বলেন, ‘আমার মৃত বাবা আবুল বাশারের নামে এই ফাউন্ডেশনটি করা হয়েছে। প্রতিবছরই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায়দের সহায়তা করে থাকি। আমার প্রবাসী ভাই আবু মুসা এবং আমাদের পরিবারের লোকজনের আর্থিক সহায়তায় ফাউন্ডেশন চলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনে চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ