২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ত্রিশালে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩,
  • 410 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীর শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শর্মিষ্ঠা ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী সিদ্দিক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তানজিলা ফেরদৌসী প্রমুখ।

পরে স্কুল শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ