৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ত্রিশালে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 134 Time View

ময়মনসিংহের ত্রিশালে নূর মোহাম্মদ (২২) নামের এক যুবকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ত্রিশাল-কানুরামপুর সড়কের বালিপাড়া ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়  বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় আধাঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানা পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ ও বিক্ষোভ সমাপ্ত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলুর রহমান, মাহাদী হাসান, সিরাজ মুন্সী, কাঞ্চন সরকার, অ্যাড্‌ভোকেট আরিফ মাহমুদ, আবু তোরাব বাবলু, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ মিয়া সহ আরো অনকে।

বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসনের উদাসিনতায় এলাকাবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত।

এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ পারভেজ বলেন, “নূর মোহাম্মদ হত্যাকান্ডের এজাহারভুক্ত তিনজন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্য একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন (বুধবার) মাগরিবের নামাজের পর পশ্চিম বালিপাড়া গ্রামের কাওসার (১৮) ও সাদেক (৩৫) নামে দু’জন ব্যক্তি নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন সকালে একই এলাকার আয়ুব আলী মেম্বারের ডোবার পানিতে তার মরদেহ মুখ ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ