২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:১১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালে ৩ দিনব্যাপী বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৫, ২০২৩,
  • 304 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ৪২তম ৩ দিনব্যাপী আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার আয়োজন করে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম।

বুধবার সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকালেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত লোক এসে জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।

আয়োজক কমিটির মঞ্চ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বুধবার মাগরিব নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমার শুরু হয়ে শনিবার ফজর নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি স্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। আজ উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলেহাদিস তাবলিগে জামাতের পরিচালক  ড. মুযাফফর বিন মুহসিন। প্রতিবছর ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।

আয়োজক কমিটির সদস্য মাহমুদুর রহমান সুরুজ বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহীহ্ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশাকরা যায় আজ এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ