২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৫৪| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ত্রিশাল পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 66 Time View

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে  দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি। এসময় তিনি ত্রিশাল পৌরসভার সার্বিক  উন্নয়নে সকলের সহযোগিতা চান।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১কোটি ৩৫ লাখ ১হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২১কোটি ৫০লাখ টাকা।

রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।

পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম, জিয়াউল বারী, ত্রিশাল উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন প্রমূখ।

বাজেট ঘোষণায় সাংবাদিক ও পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ