১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৩০, ২০২৩,
  • 1200 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে মসজিদ গুলোর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়ালি অনুষ্ঠানমালা উপভোগ করেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জালালউদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ফলক উন্মোচন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ