২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

দীর্ঘ ছুটিতে পাইকগাছায় থেমে থাকেনি মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 69 Time View

অন্য বারের তুলনায় এ বছর পবিত্র ঈদ-উল আজহায় দীর্ঘ ১০দিনের ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ।

দীর্ঘ এ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাহাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব না পড়তে পারে সেজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও খুলনা বিভাগীয় পরিচালক এর পক্ষ থেকে উল্লেখিত নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়েছে।

পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ১০ দিন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে বিভিন্ন সেবা প্রদান করেছেন।

সেবাগুলোর মধ্যে ছিলো, উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৪ টি স্বাভাবিক প্রসব সেবা, ২৪ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও ৫ টি কেন্দ্রে থেকে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ৩৫ জন গর্ভবতী মাকে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা সহ ১৫ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ