২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:০৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩,
  • 139 Time View

হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর বেলাবতে দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড ‘প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এসব কম্বল বিতরণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং সহসভাপতি সৌদি প্রবাসী মো. রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূঞা রিটন।

পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউসাট কাজল এবং ইউপি সদস্য সিদ্দিকুর হাসান জ্যেকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মান্নান, জমশেদ আলম, মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, মনির নবী, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জালাল উদ্দীন, আলমগীর মিয়া, নূরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, আনোয়ার প্রমূখ।

সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুরের ৭৫ জন স্বেচ্ছাসেবী প্রবাসী মিলে দেড় বছর আগে গড়ে তুলা হয় ‘নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ’ নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

তাদের আর্থিক সহায়তায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায়, গরীব ও দুস্থ মানুষকে বিভিন্ন সময় ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সহসভাপতি সৌদি প্রবাসী মো. রুবেল মিয়া বলেন, ‘বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ নিয়েছেন। শীত উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি সমশের জামান ভূঞা রিটন বলেন, শীতের আগমনীতে কম্বল বিতরণের মতো এমন একটি ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এমন ভালো কার্যক্রমে আগেও ছিলাম আগামীতেও তাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ