২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৫| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দোকানকর্মীর টাকা ছিনতাই, ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 443 Time View

সময় খবর ডেস্ক

মোটরসাইকেল কিনতে আসা এক দোকানকর্মীর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে বুধবার সন্ধ্যায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের পর ওইদিন রাত সাড়ে ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং আবদুল্লাহ আল মুনতাসীর শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।

ভুক্তভোগী তার লিখিত অভিযোগে বলেন, আমি আমার পরিচিত একজনের কাছ থেকে মোটরসাইকেল কিনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসি। তিনি আমাকে সঙ্গে করে ১৫ হাজার টাকা নিয়ে আসতে বলেন। তবে মোটরসাইকেল নিয়ে তাদের আসতে দেরি হওয়ায় আমি সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যাই। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গ্লাস টাওয়ারের পশ্চিম পাশে দুই শিক্ষার্থী ও তাদের একজন সহযোগী আমাকে ঘিরে ধরে। তারা আমার প্যান্টের পেছনের ডান পকেটে রাখা মানিব্যাগ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় মুনতাসির তার মোবাইল ফোন দিয়ে আমার ছবি তোলে এবং আমার বাবার মোবাইল নম্বর নিয়ে তাকে ফোন করে।

অভিযোগে ভুক্তভোগী লেখেন, আমি ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে তাৎক্ষণিক শাহবাগ থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন আমার কাছে হাজির হন। আমি তাদের ঘটনা খুলে বলি।

শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিরা ভুক্তভোগীর বাবার নম্বরে ফোন দেওয়াটাই তাদের জন্য কাল হয়েছে। এর মাধ্যমে সেই আসামির নম্বর সংগ্রহ করে তাদের আরও টাকার লোভ দেখিয়ে জাদুঘরের সামনে আসতে বলা হয়। তারা দুজন আরও টাকা নেওয়ার জন্য রাত সাড়ে ৮টার দিকে এলে আমরা তাদের আটক করি। এরপর ভুক্তভোগী তাদের শনাক্ত করেন। পরে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ